১৩ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে উৎসবের আমেজ, কাল উদ্বোধন হচ্ছে কৃষি কার্ড।

টাঙ্গাইলে উৎসবের আমেজ, কাল উদ্বোধন হচ্ছে কৃষি কার্ড।

টাঙ্গাইলে উৎসবের আমেজ, কাল উদ্বোধন হচ্ছে কৃষি কার্ড।

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল ১৩ এপ্রিল রোজ সোমবার ।

 ২০২৬ আগামীকাল মঙ্গলবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক বিশাল অনুষ্ঠানের। এই অনুষ্ঠান থেকেই দেশব্যাপী বহুপ্রতিক্ষিত 'কৃষি কার্ড' উদ্বোধনসহ একাধিক কর্মসূচির ঘোষণা আসতে যাচ্ছে।

টাঙ্গাইল স্টেডিয়ামের প্রস্তুতিস্থল পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উৎসবের আমেজ আর জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

কৃষি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষি খাতে আধুনিকায়ন ও কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষে আগামীকাল এই বিশেষ কৃষি কার্ড উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং উন্নত মানের কৃষি উপকরণ প্রাপ্তিতে বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের মূল হাইলাইটস:  কৃষি কার্ড উদ্বোধন: কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ।

বর্ষবরণ উৎসব: পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

উন্নয়ন কর্মসূচি: কৃষি কার্ড ছাড়াও জেলাবাসীর জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা আসতে পারে।

নিরাপত্তা ও ব্যবস্থাপনা: অনুষ্ঠান ঘিরে টাঙ্গাইল শহর ও স্টেডিয়াম এলাকায় মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী।

মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। পহেলা বৈশাখের এই শুভক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের যে উপহার দিচ্ছেন, তা কৃষি বিপ্লবে নতুন মাত্রা যোগ করবে। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।"

সবচেয়ে দ্রুত খবরের সঠিক আপডেট পেতে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন DMK NEWS-এর সাথে।