২২ এপ্রিল, ২০২৬

সাভারে শোকের ছায়া: সাবেক কমিশনার ও বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর ইন্তেকাল, জানাজা সম্পন্ন।

সাভারে শোকের ছায়া: সাবেক কমিশনার ও বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর ইন্তেকাল, জানাজা সম্পন্ন।

DMK NEWS তারিখ: ২২ এপ্রিল, ২০২৬

সাভারে শোকের ছায়া: সাবেক কমিশনার ও বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর ইন্তেকাল, জানাজা সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক | সাভার। DMK NEWS তারিখ: ২২ এপ্রিল, ২০২৬।

সাভারের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, ঢাকা জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপি'র সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 গতকাল মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় :

গতকাল রাত ৯টায় সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। 

জানাজায় সাভার সহ আশপাশের বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় পুরো মাঠ ও সংলগ্ন এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

রাজনৈতিক জীবন ও সংগ্রাম : 

খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ছিলেন সাভারের সাধারণ মানুষের অতি আপনজন। তিনি সাভার পৌরসভার একজন সফল ও জনপ্রিয় কমিশনার হিসেবে বহুবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন।

 রাজপথের আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতা। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্যবার জেল, জুলুম ও প্রশাসনের নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হননি।

   অসুস্থতা ও শেষ সময় :

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে দেশে ফেরার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দোয়া ও শোক প্রকাশ :

তার মৃত্যুতে ঢাকা জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রার্থনা: আল্লাহ তাআলা মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

সবশেষ খবরের জন্য আমাদের সাথেই থাকুন। — DMK NEWS