২৩ এপ্রিল, ২০২৬

ছাত্রলীগ পেটানো সেই মহরম আলী এখন মানিকগঞ্জের ‘হিরো’: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন মুডে অতিরিক্ত পুলিশ সুপার!

ছাত্রলীগ পেটানো সেই মহরম আলী এখন মানিকগঞ্জের ‘হিরো’: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন মুডে অতিরিক্ত পুলিশ সুপার!

ছাত্রলীগ পেটানো সেই,মহরম আলী এখন মানিকগঞ্জের ‘হিরো’: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন মুডে অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজ ডেস্ক | DMK NEWS ২৩/০৪/২৬, রোজ বৃহস্পতিবার।

বিগত ফ্যাসিস্ট আমলে প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পিটিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেই ‘অপরাধে’ সহ্য করতে হয়েছিল বিভাগীয় শাস্তি, হারিয়ে ছিলেন মাঠ পর্যায়ে কাজ করার ক্ষমতা। দীর্ঘ সময় কোণঠাসা হয়ে থাকার পর, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বরূপে ফিরেছেন সেই সাহসী পুলিশ কর্মকর্তা— অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

 বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন মানিকগঞ্জ জেলায়। আর সেখানে যোগ দিয়েই শুরু করেছেন অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অভিযান। তার কঠোর অবস্থানে এখন রীতি মতো কাঁপছে জেলার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং চাঁদাবাজরা।

অতীতের সেই আলোচিত ঘটনা : 

তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ-সংগঠন ছাত্রলীগের কর্মীদের বেপরোয়া আচরণের মুখে পিছু না হটে আইন প্রয়োগ করেছিলেন মহরম আলী। ফলে রোষানলে পড়ে তাকে দীর্ঘ সময় মাঠের ডিউটি থেকে সরিয়ে রাখা হয়ে ছিল। বিভাগীয় তদন্ত আর নানামুখী চাপে তাকে অনেকটা ‘অর্পিত ক্ষমতা’ ছাড়াই বসে থাকতে হয়েছিল।

মানিকগঞ্জে নতুন অধ্যায় : 

ক্ষমতার পালাবদলের পর নিজের হারানো কর্মস্পৃহা এবং আদর্শিক অবস্থান নিয়ে মাঠে ফিরেছেন তিনি। মানিকগঞ্জে যোগদানের পর থেকেই তার নেতৃত্বে চলছে একের পর এক ঝটিকা অভিযান। সাধারণ মানুষের ভাষ্যমতে:

মাদক নির্মূল: মাদকের আখড়া গুলোতে চলছে নিয়মিত হানা।

সন্ত্রাস দমন: কিশোর গ্যাং থেকে শুরু করে পেশাদার সন্ত্রাসীদের আনা গোনা বন্ধে তিনি আপসহীন।

চাঁদাবাজি রোধ: সাধারণ ব্যবসায়ী ও হকারদের থেকে জোরপূর্বক টাকা আদায়কারীদের বিরুদ্ধে নিয়েছেন কঠোর অবস্থান।

জনমনে স্বস্তি

একজন আদর্শিক পুলিশ অফিসারের যে রূপ মানুষ দেখতে চায়, মহরম আলী যেন ঠিক সেই পথেই হাঁটছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানিকগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাকে নিয়ে এখন ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই বলছেন, "সঠিক মানুষ সঠিক জায়গায় থাকলে সমাজ দ্রুতই বদলে যায়।"

পুরোনো সেই আপসহীন রূপ ফিরে পেয়ে মহরম আলী এখন হয়ে উঠেছেন অপরাধীদের আতঙ্ক আর সাধারণ মানুষের আস্থার প্রতীক।

সবচেয়ে দ্রুত এবং সত্য সংবাদের সাথেই থাকুন— ফলো করুন DMK NEWS।