সাবেক শিক্ষা উপমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন আর নেই।
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ | DMK NEWS ২৬/০৪/২৬ রোজ রবিবার। ৮:৫০ এএম।
মানিকগঞ্জ-৪ (সাবেক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৬ এপ্রিল ২০২৬, এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুতে মানিকগঞ্জসহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাস্যোজ্জ্বল ও জনঘনিষ্ঠ এই নেতার আকস্মিক বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহীরা।
পারিবারিক সূত্র ও জানাজা:
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ এবং দাফনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হওয়া মাত্রই দ্রুততম সময়ে তা সর্বসাধারণের জন্য জানিয়ে দেওয়া হবে।
শোক বার্তা:
গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
পরবর্তী আপডেট:
জানাজার সময়সূচী ও দাফন সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য DMK NEWS পোর্টাল ও ফেসবুক পেজে চোখ রাখুন। আমরা বিস্তারিত তথ্য পাওয়ামাত্রই আপনাদের জানিয়ে দিবো।