১ মে, ২০২৬

সিঙ্গাইরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মাধ্যমে মহান মে দিবস উদযাপিত

সিঙ্গাইরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মাধ্যমে মহান মে দিবস উদযাপিত

সিঙ্গাইরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মাধ্যমে মহান মে দিবস উদযাপিত।

নিজস্ব প্রতিবেদক, ডিএমকে নিউজ | সিঙ্গাইর।১ লা মে,২০২৬ শুক্রবার।

ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিঙ্গাইরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১ মে) সিঙ্গাইর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে এবং সিঙ্গাইর উপজেলা শ্রমিক দলের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট হতে বাদ্যযন্ত্রের তালে তালে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিঙ্গাইর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠের মূল অনুষ্ঠান মঞ্চে এসে সমাপ্ত হয়। বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

সিঙ্গাইর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছবির দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর। তবে ব্যক্তিগত জরুরি প্রয়োজনে উপস্থিত হতে না পারায় তিনি আয়োজকদের নিকট দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সিঙ্গাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন ও আব্দুল গফুর।

আরও উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা, সিঙ্গাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ কবির আহমেদ, এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিদুর রহমান, সিঙ্গাইর পৌর বিএনপি প্রচার সম্পাদক,মজিবুর রহমান, সিঙ্গাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মিজানুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিশেষে সভাপতি শেখ নুরুল হক অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের নেতা-কর্মী ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।