ভিডিও
ads
১০ মার্চ, ২০২৬

রাইজিং জার্নালিস্ট ফোরাম সভাপতি আকাশ সম্পাদক মারুফ

অনলাইন ডেস্ক

রাইজিং জার্নালিস্ট ফোরাম  সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিনিধি:
রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক স্টার নিউজের কুমিল্লা ব্যুরো ইনচার্জ আবদুল্লাহ আল মারুফ।

এ ছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের কুমিল্লা প্রতিনিধি আল আমিন কিবরিয়া, প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান ও সদস্য ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, জনতার বার্তার সম্পাদক আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার মহসীন কবির, বাংলা নিউজের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, জাগো কুমিল্লা সম্পাদক অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ শরীফ।


কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ