ভিডিও
ads
৬ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকের সাথে সিংগাইর বিএনপি ও মুক্তিযুদ্ধের প্রজন্মের শুভেচ্ছা বিনিময়।

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকের সাথে সিংগাইর বিএনপি ও মুক্তিযুদ্ধের প্রজন্মের শুভেচ্ছা বিনিময়।

মানিকগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকের সাথে সিংগাইর বিএনপি মুক্তিযুদ্ধের প্রজন্মের শুভেচ্ছা বিনিময়।

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ | DMK NEWS তারিখ: ০৬ এপ্রিল, ২০২৬।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মোঃ জামিলুর রশীদ খান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিংগাইর উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার (০৬ এপ্রিল) বিকাল ৪টার সময় জেলা পরিষদ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সরকারি সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ কবির আহমেদ-এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নব নিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।

বিএনপি সহযোগী সংগঠনের পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ:

সিংগাইর উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন:

মোঃ বাবুল হোসেনসাধারণ সম্পাদক, সিংগাইর পৌর বিএনপি।

মোঃ মনিরুল হোসেন মোকাসভাপতি, সিংগাইর উপজেলা কৃষক দল।

এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন কোহিনুরসভাপতি, সিংগাইর উপজেলা মৎস্যজীবী দল।

মোঃ জালাল উদ্দিন মোল্লাযুগ্ম-সাধারণ সম্পাদক, সিংগাইর পৌর বিএনপি।

আমিরুল ইসলাম রিপনযুগ্ম-সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলা কৃষক দল।

আফজাল হোসেনআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিংগাইর উপজেলা বিএনপি।

মিজানুর রহমান লিটনসাবেক জিএস, সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদ।

মোখলেছুর রহমানপ্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মানিকগঞ্জ জেলা।

এছাড়াও জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুর ইসলাম কোহিনুর রহমান, সিংগাইর উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বাদল খান, মুক্তিযুদ্ধের প্রজন্ম মানিকগঞ্জ জেলা শাখার সদস্য শোয়াইব আহমেদ আসিফ এবং শেখ ওয়াসিম মিয়া, মোঃ লিটন মাহমুদ-সভাপতি জামির্তা ইউনিয়ন ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় কালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নব নিযুক্ত প্রশাসকের হাত ধরে মানিকগঞ্জ জেলা পরিষদ একটি জনবান্ধব উন্নয়নমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রশাসক এ্যাডভোকেট মোঃ জামিলুর রশীদ খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ